জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
Anarjo প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ২০২২
Anarjo Publications-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২০২২ সালের ডিসেম্বরে আমরা আয়োজন করি 'বই ও সাহিত্যের পাঁচ দিন'। পাঁচদিনব্যাপী এই উৎসবে ছিল সেমিনার, কর্মশালা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথম দিন ছিল 'প্রকাশনা শিল্পের ভবিষ্যৎ' শীর্ষক সেমিনার। দ্বিতীয় দিন আয়োজন করি তরুণ লেখকদের জন্য 'গল্প লেখার কলাকৌশল' কর্মশালা। তৃতীয় দিনে ছিল কবিতা পাঠের আসর, যেখানে দেশের খ্যাতনামা কবিরা অংশগ্রহণ করেন। চতুর্থ দিন শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন। পঞ্চম ও শেষ দিনে ছিল পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই উৎসবে আমরা ঘোষণা করি 'Anarjo সাহিত্য পুরস্কার'—যা প্রতিবছর একজন প্রতিভাবান তরুণ লেখককে দেওয়া হবে। উৎসবের পুরো আয়োজন জুড়ে পাঠক-লেখক-প্রকাশকের এক অসাধারণ মিলনমেলা হয়।