শূদ্রের বীনায় বাজুক রুদ্রের সুর
চট্টগ্রাম জেলা পরিষদ মাঠ

চট্টগ্রাম বইমেলা ২০২৩

২০২৩ সালের নভেম্বরে Anarjo Publications প্রথমবারের মতো অংশগ্রহণ করে চট্টগ্রাম বইমেলায়। চট্টগ্রামের পাঠকদের উৎসাহ দেখে আমরা অভিভূত। মেলায় আমরা ৫০টি বই নিয়ে অংশগ্রহণ করি।

চট্টগ্রামের পাঠকদের জন্য আমরা বিশেষভাবে কিছু বই প্রকাশ করি—চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্য নিয়ে। 'চট্টগ্রামের মুক্তিযুদ্ধ' ও 'চাটগাঁইয়া ভাষার অভিধান' বই দুটি মেলায় সাড়া ফেলে।

মেলায় আমরা 'লেখক আসর' আয়োজন করি, যেখানে চট্টগ্রামের স্থানীয় লেখকরা তাঁদের বই নিয়ে আলোচনা করেন। চট্টগ্রামবাসীর আন্তরিকতা ও বইপ্রেম আমাদের মুগ্ধ করে এবং আমরা বার্ষিক চট্টগ্রাম বইমেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেই।