শূদ্রের বীনায় বাজুক রুদ্রের সুর
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

অমর একুশে বইমেলা ২০২৪

২০২৪ সালের অমর একুশে বইমেলা ছিল Anarjo Publications-এর জন্য সর্বোচ্চ সফল মেলা। আমরা ২০০টি নতুন বই প্রকাশ করি এবং মোট বিক্রি ছাড়িয়ে যায় ৫ কোটি টাকা। আমাদের স্টলে প্রতিদিন গড়ে ৫,০০০ পাঠক ভিড় করেন।

বছরটি ছিল আমাদের প্রতিষ্ঠার দশম বর্ষপূর্তি। এই উপলক্ষ্যে আমরা প্রকাশ করি 'দশক পেরিয়ে' শীর্ষক একটি বিশেষ সংকলন, যাতে Anarjo-এর দশ বছরের যাত্রার গল্প ও আমাদের প্রকাশিত গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা স্থান পায়।

মেলায় আমাদের স্টলে বসানো হয় একটি ডিজিটাল স্ক্রিন, যেখানে দর্শনার্থীরা আমাদের প্রকাশনার ভিডিও ডকুমেন্টারি দেখতে পান। এছাড়া আমরা চালু করি 'বুক ডেলিভারি বুথ'—যেখানে পাঠকরা অর্ডার করে ঘরে বসেই বই পেতে পারেন।