শূদ্রের বীনায় বাজুক রুদ্রের সুর
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

অমর একুশে বইমেলা ২০২৫

২০২৫ সালের অমর একুশে বইমেলায় Anarjo Publications পেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রীয় প্যাভিলিয়ন। ২৫০টি নতুন বই নিয়ে অংশগ্রহণ করি আমরা। এ বছর আমাদের স্টলের থিম ছিল 'বাংলা ভাষা, বাংলা বই, বাংলার সংস্কৃতি'।

মেলায় আমাদের সবচেয়ে আলোচিত বই ছিল 'বাংলাদেশের অর্থনীতি: উন্নয়নের ৫৫ বছর' ও 'বাংলা কবিতার নবতরঙ্গ'। এছাড়া আমরা প্রকাশ করি 'Anarjo ক্লাসিকস' সিরিজ, যেখানে বাংলা সাহিত্যের ক্লাসিক বইগুলো নতুন প্রচ্ছদে প্রকাশ করা হয়।

মেলায় আমরা আয়োজন করি 'সাহিত্যে নারীর অবস্থান' শীর্ষক আলোচনা অনুষ্ঠান, যেখানে নারী লেখক, সমালোচক ও গবেষকরা অংশগ্রহণ করেন। এছাড়া তরুণদের জন্য ছিল 'কেয়ারিয়ার ইন পাবলিশিং' কর্মশালা।